চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত
- আপডেট সময় : ১১:১৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ১০০৫ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত
স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩;জনের মৃত্যু হয়েছে। তারা পরস্পর সম্পর্কে দাদি, ভাতিজি ও নাতনি। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাদুরতলা এলাকার ভিকু মণ্ডলের স্ত্রী হাসিনা বেগম (৫০), তার ভাতিজি আশা খাতুন (৩৫) এবং হাসিনা বেগমের নাতনি শাহরিয়ার মিম (১২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্র মতে জানা যায়, সকালে হাসিনা বেগম লোহার মইয়ে ছাগলের জন্য পাতা বাঁধতে যান। তবে বৃষ্টির কারণে মইটি আগে থেকেই বিদ্যুতায়িত থাকায় মইয়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাসিনা বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে আশা খাতুন ও মিম এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।


















