ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুরির অভিযোগে বিদ্যুতের শক ও পিটিয়ে যুবককে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ১০:০২:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ১০২১ বার পড়া হয়েছে

চুরির অভিযোগে বিদ্যুতের শক ও পিটিয়ে যুবককে হত্যা

স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম মহানগরে চুরির অভিযোগে বিদ্যুতের শক ও পিটিয়ে মোঃ জয়নাল (২৭) নামের এক দিনমজুরকে হত্যার অভিযোগ উঠেছে। লাশ উদ্ধার করতে গেলে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা।

আজ রোববার (২১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে নগরের পলোপ্রাউন্ড মাঠসংলগ্ন রেলওয়ে পাবলিক হাই স্কুলে এ ঘটনা ঘটে। সে নগরের ধনিয়াপাড়া ছোট মসজিদ এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলের কম্পিউটার চুরির চেষ্টার অভিযোগে সমির ও আজাদের নেতৃত্বে মারধর করা হয়। পরে তাকে বৈদ্যুতিক শক দেওয়া হলে তিনি মারা যান। খবর পেয়ে লাশ উদ্ধার করতে গেলে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি অবরোধ করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

জয়নালের মা ছেনোয়ারা বেগম বলেন, আমার ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে খুন করা হয়েছে। সে যদি কোনো দোষ করে থাকে, তবে দেশের আইন বিচার করত। বৈদ্যুতিক শক দিয়ে জয়নালকে মেরে ফেলতে পারে না। সব খুনির ফাঁসি চাই।

কোতোয়ালি থানার ওসি আবু জায়েদ মোঃ নাজমুন নূর বলেন, বৈদ্যুতিক শক ও মারধর করে এক ব্যক্তিকে মেরে ফেলার অভিযোগ পেয়ে গিয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্কুলের অফিস সহকারী সমির ও আজাদকে আটকের চেষ্টা চলছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

চুরির অভিযোগে বিদ্যুতের শক ও পিটিয়ে যুবককে হত্যা

আপডেট সময় : ১০:০২:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬