ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জয় বাংলা স্লোগান দেওয়ায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত

Astha DESK
  • আপডেট সময় : ১২:৫২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ১০১৩ বার পড়া হয়েছে

জয় বাংলা স্লোগান দেওয়ায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত

স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় উন্মুক্ত বাজেট সভায় বক্তব্য শেষে ‘জয় বাংলা স্লোগান দেওয়ায় বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান নামে এক জনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। যুবদলের কর্মী পরিচয় দেওয়া আলাউদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে এই হেনস্তার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার হাজিনগর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, হাজীনগর ইউপির উন্মুক্ত বাজেট সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান। বক্তব্যের শেষের দিকে তিনি ‘’জয় বাংলা’’ স্লোগান দেন। তাৎক্ষণিকভাবে নিজের ভুলের জন্য তিনি দুঃখ প্রকাশ করলেও সভায় উপস্থিত আলাউদ্দিন নিজেকে যুবদল কর্মী পরিচয় দিয়ে হট্টগোল ও উত্তেজনা সৃষ্টি করেন। একপর্যায়ে আলাউদ্দিন ও তার সহযোগীরা ওই মুক্তিযোদ্ধার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং সভাস্থলের মাইকে সবার সামনে তাকে আবারও ক্ষমা চাইতে বাধ্য করেন।

ক্ষোভ প্রকাশ করে বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বলেন, “আমরা রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি। সময়ের পরিপ্রেক্ষিতে এখন এই স্লোগান দেওয়া যে কারও জন্য বিপজ্জনক। গতকাল সভায় মুখ ফসকে “জয় বাংলা” বলার পর আমি সঙ্গে সঙ্গে ভুল স্বীকার করি। এরপরও সবার সামনে আমাকে লাঞ্ছিত করা হয়।

অন্যদিকে অভিযুক্ত আলাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে দাবি করেন, স্লোগান দেওয়ার পর তিনিসহ উপস্থিত সবাই উত্তেজিত হয়ে প্রতিবাদ করেছিলেন এবং পরবর্তীতে মুক্তিযোদ্ধা নিজেই মাইকে ক্ষমা চেয়েছেন। তবে ঘটনার জন্য শুধু তাকে একাই দায়ী করা হচ্ছে।

হাজীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মাহমুদ বলেন, আলাউদ্দিন নিজেকে বিএনপি বা যুবদলের কর্মী দাবি করলেও বাস্তবে তার কোনো সাংগঠনিক পদ নেই; বরং রাজনৈতিক সুবিধা নিতেই তিনি দলের নাম ব্যবহার করছেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নওগাঁ জেলা ইউনিটের আহ্বায়ক সিরাজুল ইসলাম ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করে বলেন, মুক্তিযুদ্ধের সময় সকল মুক্তিযোদ্ধাই এই স্লোগান দিয়েছেন, তবে পরবর্তী সময়ে রাজনৈতিক অপব্যবহারের কারণে এই স্লোগানটি বিতর্কিত হয়ে পড়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

জয় বাংলা স্লোগান দেওয়ায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত

আপডেট সময় : ১২:৫২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬