ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত নেতা রঞ্জনের ১ দিনের রিমান্ড মঞ্জুর

Astha DESK
  • আপডেট সময় : ০২:৩৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ১০১৪ বার পড়া হয়েছে

জামায়াত নেতা রঞ্জনের ১ দিনের রিমান্ড মঞ্জুর

আস্থা ডেস্কঃ

জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা ও নিরাপত্তাকর্মীকে হেনস্তার অভিযোগে করা মামলায় পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করেছিল।

শনিবার (৩ অক্টোবর) তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

আদালতে আখতারুজ্জামান অভিযোগ করেন, তাকে জোর করে হেলমেট ও হাতকড়া পরানো হয়েছে। এ সময় তিনি হেলমেট খুলে ছুড়ে ফেলেন। পরে তার অভিযোগের পর বিচারক হাতকড়া খুলে দেওয়ার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, ‘এভাবে রাষ্ট্র চলতে পারে না। প্রবাসীদের সমস্যার সমাধান আমরা করব। এত অব্যবস্থাপনা করে কোনো সরকার টিকে থাকতে পারে না। নতুন করে সংগ্রামে নামতে হবে।’

আস্থা/এমএইচ

ট্যাগস :

জামায়াত নেতা রঞ্জনের ১ দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট সময় : ০২:৩৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬