ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাভারে ছাত্রদল নেতার নির্যাতনে চোখ হারাতে বসছে কিশোর Logo ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে ৩ ঘণ্টা সংঘর্ষ, নিহত-১ Logo অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সম্প্রতি তুরাগ নদ থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার Logo সীমান্তের শূন্যরেখায় দুই সপ্তাহ: ক্ষুধা, অনিশ্চয়তা আর বেঁচে থাকার লড়াই Logo সন্দ্বীপে ১৫ কোটি টাকা আত্মসাত: ভুক্তভোগীদের মানববন্ধন Logo টাঙ্গাইলে হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন কারাদন্ড Logo প্রধান শিক্ষককে জুতাপেটা: বিএনপির নেতাকে শোকজ Logo জী‌বিত ব্যক্তি মৃত দে‌খি‌য়ে বয়স্ক ভাতা বন্ধ: প্রতিবাদে বিক্ষোভ Logo নিম্ন আয়ের মানুষের জন্য তৈয়ারী হবে আবাসন প্রকল্প

News Editor
  • আপডেট সময় : ০৫:১৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১৫৫ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে দুধর্ষ ডাকাতি ডাকাতের হামলায় ৩ জন আহত

আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালি গ্রামের সোনালী মোড় এলাকায় সোমবার গভীর রাতে তালুকদার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের হামলায় গৃহকর্তা অটোচালক খলিলুর রহমান তালুকদার (৩৮), তার স্ত্রী বেবি বেগম (২৮) ও তার ছেলে আলামিন (১৪) আহত হয়েছে। আহত খলিল ও বেবিকে রাতেই রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

গৃহকর্তা অটোচালক আহত খলিলুর রহমান তালুকদার ও বেবি বেগম চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় জানান,গত রাত ২টার দিকে সিঁধ কেটে মুখোশধারী ৩/৪ জন ডাকাত ঘরে প্রবেশ করে দরজা খুলে দেয় ঘরের বাহিরে আরও ৪/৫ জন রামদা হাতে পাহাড়া দিচ্ছিলো। ডাকাতরা ঘরে ডুকে প্রথমে ছেলে আলামিনকে মারধর করে হাত-পা বেধে খলিল ও বেবিরও হাত-পা বাধা শুরু করলে তারা বাধা ছুটে যেতে চাইলে তাদেরকে পিটিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম ও ফুলা জখম করে।

এতে গৃহকর্তা খলিল অজ্ঞান হয়ে গেলেও স্ত্রী বেবি ঘরের পেছনের দরজা দিয়ে বাহিরে বের হয়ে ডাক-চিৎকার করলে বাহিরে থাকা ডাকাতরা তার মাথায় আঘাত করে। এসময় ঘরের পাশের নালায় পড়ে অজ্ঞান হয়ে যায় বেবি। ততক্ষনে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গৃহকর্তা অটোচালক খলিলুর রহমান তালুকদার আরও জানান, তিনি ও তার স্ত্রী আহত হয়ে হাসপাতালে থাকায় ডাকাতরা কি মালপত্র, টাকা ও সোনা নিয়েছেন তা সঠিকভাবে বলতে পারেননি। তবে তাদের ধারনা ঘরের সব মালপত্র লুট হয়েছে। রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে। ওসি জানান, খবর শুনে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে, তবে কাউকে আটক করতে পারেনি।

ট্যাগস :

আপডেট সময় : ০৫:১৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১