ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ঝালকাঠিতে সাংবাদিক মিজানুর রহমান খানের স্মরণসভা অনুষ্ঠিত

News Editor
  • আপডেট সময় : ০১:২৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১১৬ বার পড়া হয়েছে
ঝালকাঠিতে সাংবাদিক মিজানুর রহমান খানের স্মরণসভা অনুষ্ঠিত
আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির আয়োজনে বিশিষ্ট সাংবাদিক, দৈনিক প্রথম আলো পত্রিকার যুগ্ম সম্পদ মিজানুর রহমান খানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় ঝালকাঠি টাউনহলস্থ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল-আমিন তালুকদারের সভাপতিতে স্মরণসভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দত্ত, সনাক সভাপতি সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, সাংবাদিক দুলাল সাহা, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি শ্যামল সরকার, সমকালের জেলা প্রতিনিধি জিয়াউল হাসান পলাশ, টেলিভিশন সাংবাদিক সমিতির আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, রিপোর্টর্স ইউনিটির সহ-সভাপতি মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আঃ মন্নান তাওহীদ।
এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রয়াত মিজানুর রহমান খান ছিলেন একজন সৎ, নির্ভিক ও নিবেদিত প্রাণ সাংবাদিক। তিনি আইনের ছাত্র না হয়েও আইন ও সংবিধান বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। মিজানুর রহমান খানের শুণ্যতা সাংবাদিকতা ও দেশের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। সভার শুরুতে সাংবাদিক মিজানুর রহমান খানের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং শেষে তাঁর আত্মার মাগফেরাত কামণা করে দোয়া মোনাজাত করা হয়।
ট্যাগস :

ঝালকাঠিতে সাংবাদিক মিজানুর রহমান খানের স্মরণসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:২৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১