ঝিকরগাছায় যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে
- আপডেট সময় : ০৪:২৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ১০৩১ বার পড়া হয়েছে
ঝিকরগাছায় যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে
স্টাফ রিপোর্টারঃ
যশোর জেলার ঝিকরগাছায় আবু হুরাইরা মিম (২৫) নামক একজন যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি পৌরসদরের কীর্তিপুর গ্রামের মশিয়ার রহমান ওরফে মশির বড় ছেলে।
আজ ২১ মে, বৃহস্পতিবার ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের পাশে বাড়ির সংলগ্ন বাঁশ বাগানে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে ঝিকরগাছা পৌরসভার সীমানা পিলারের নিচে নয়ন ঝিলে মীমের মাথায় ধারালো দা-এর কোপের চিহ্নসহ একটি মৃতদেহ দেখতে পাওয়া যায়। আরও জানা গেছে, মশিয়ার এর দুই ছেলের মধ্যে মীম বড়। তার ২১ দিন বয়সী একটি সন্তানসহ দুইটি কন্যা সন্তান আছে। তিনি কিছুদিন ইজিবাইক চালালেও বর্তমানে বেকার ছিলেন এবং কারো সাথে তার কোনো শত্রুতা ছিল না।
থানার সেকেন্ড অফিসার মোঃ আলিমুজ্জামান বলেন, পুলিশ মরাদেহ উদ্ধার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ















