ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন অনুষ্ঠিত।

News Editor
  • আপডেট সময় : ০২:০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৬৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন অনুষ্ঠিত।

লিছান হোসেন, ঝিনাইদহ প্রতিনিধিঃ নিরাপদ সড়ক ও সড়ক সংস্কারের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মানববন্ধন ও সচেতনমূলক লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে নিরাপদ সড়ক চাই কালীগঞ্জ শাখার আয়োজনে সড়কের দুর্ঘটনা রোধে মেইন বাসস্ট্যান্ডের হোটেল ধানশিঁড়ির সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবা উদ্দিন, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের অফিসার শেখ মামুনুর রশিদ, কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মনিরুজ্জামান রিংকু, নিরাপদ সড়ক চাই কালীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ও আরটিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি শিপলু জামান, নিসচা ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মিশন আলী, তানজির রহমান তকী ও ছাত্র সংগঠন আওয়াজের সভাপতি অরাভ।

মানববন্ধন শেষে যানবাহনে সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, খুলনা-কুষ্টিয়া মহসড়কের গড়াই, রুপসাসহ অন্যান্য পরিবহনের দানবীয় গতি বন্ধ করা, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধসহ মহাসড়কে তিন চাকার অবৈধ যানবাহন বন্ধের দাবি জানান। এক টাকার জীবন সংগঠনের সমন্বয়ক মোস্তফা ইবনে মাসুদ এর উপস্থাপনা করেন।

ট্যাগস :

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন অনুষ্ঠিত।

আপডেট সময় : ০২:০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১