শিরোনাম:
টেকনাফে দুষ্কৃতিকারির ছুরিকাঘাতে দু’সন্তানের জননী নিহত।
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৭:৩১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / ১০৭১ বার পড়া হয়েছে
টেকনাফে দুষ্কৃতিকারির ছুরিকাঘাতে দু’সন্তানের জননী নিহত।
স্টাফ রিপোর্টর: জানা যায় যে,১৪ আগস্ট গভীর রাত ২টার দিকে একদল অস্ত্রধারি দুষ্কৃতিকারী মোহাম্মদ আলীর বাড়ির দরজা ভেঙ্গে বাড়িতে ডুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দু’সন্তানের জননী মোহসেনা আক্তার(২২)কে হত্যা করে।
মোহসেনা আক্তার ২নং ওয়ার্ড বালুখালি গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি আইসি এসআই মোঃ মাহমুদুল হাসান মাহবুব জানান,হোয়াইক্যং ইউপির ২নং ওয়ার্ড বালুখালি গ্রামের জৈনক মোহাম্মদ আলীর স্ত্রী মোহসেনা আক্তার (২২)কে রাতের আধারে দুষ্কৃতিকারীরা হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে তার মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এবং এ হত্যা কান্ডের সাথে কারা জড়িত তা তদন্তের মাধ্যমে বের করে প্রকৃত খুনিদের আটক করা হবে।
[irp]






















