ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে কেবিন ব্লকের উদ্বোধন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
  • / ১১৩৩ বার পড়া হয়েছে
মো: ফরিদ হোসাইন মাসুম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ভবনে কেবিন ব্লকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২৫ মার্চ (বৃহস্পতিবার) সকালে ফিতা কেটে কেবিন ব্লকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।
২৫০ শয্যার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভবনের ৭ম তলায় ৭টি এসি ও ১১টি নন এসি কেবিন ব্লকের উদ্বোধন করা হয় এতে করে সাধারণ মানুষরা এখনথেকে কেবিন ব্লকে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই স্বাস্থ্যখাতকে মানুষের দোড়গড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
বিনামূল্যে ওষুধ, চিকিৎসা সেবা, খাওয়া থেকে শুরু করে নানা ধরনের সেবা মানুষকে দেয়া হচ্ছে স্বাস্থ্যখাতকে আমরা আরও উন্নত করার জন্য নানামূখী প্রদক্ষেপ গ্রহণ করেছি আমরা চাই প্রত্যেকটি মানুষ যেন শতভাগ সেবা পায়।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ নাদিরুল আজিজ চপলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ রাকিবুল আলম চয়ন প্রমুখ।
ট্যাগস :

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে কেবিন ব্লকের উদ্বোধন

আপডেট সময় : ০৪:০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১