ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে নববধূ হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড, সহযোগির যাবজ্জীবন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:১৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
  • / ১০৯৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে নববধূকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড ও তার সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।আজ বুধবার (২০ জানুয়ারি) দুপুরে এ দণ্ড প্রদান করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের পহেলা আগস্ট ঠাকুরগাঁও শহরের মুন্সিপাড়ায় নববধূ ফারজানা আক্তার মুমু (২৩)কে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখে তার স্বামী ইমতিয়াজ হোসেন।
এ ঘটনার পর পুলিশের ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং সদর থানায় একটি ইউডি মামলা রুজু করে।

পরে ময়না তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে সদর থানা পুলিশের এসআই নাজমুল হক বাদি হয়ে ২০১৩ সালের ২৩ অক্টোবর সহযোগী আসাদ হোসেনসহ দু’জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

বিচারক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ স্বামী ইমতিয়াজ হোসেনকে মৃত্যুদণ্ড ও সহযোগী আসাদ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে নববধূ হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড, সহযোগির যাবজ্জীবন

আপডেট সময় : ১১:১৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১