ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডোমারে বাস ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Astha DESK
  • আপডেট সময় : ০৪:১৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
  • / ১১০২ বার পড়া হয়েছে

ডোমারে বাস ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে যাত্রীবাহী বাসের ধাক্কায় রাসেল ইসলাম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে নীলফামারী-ডোমার মহাসড়কের ধরনীগঞ্জ বাঁশের পুল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সে সোনারায় ইউনিয়নের বড়গাছা ঘোনপাড়া এলাকার রহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, দুপুরে নীলফামারীর সদরে কচুয়া চৌরঙ্গী বাজারে কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। নীলফামারী-ডোমার মহাসড়কের ধরনীগঞ্জ বাঁশের পুল এলাকার হংসরাজ বালিকা স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক ডোমার থেকে আসা সৈয়দপুরগামী যাত্রীবাহী বাস সুমন পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেলটি। ঘটনাস্থলে প্রাণ হারান মোটরসাইকেল আরোহী রাসেল।

ডোমার থানার ওসি মাহমুদ উন নবী বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বাস রেখে চালক ও হেলপার পালিয়েছে। স্থানীয়রা দুর্ঘটনার পর সড়ক অবরোধ করেছিল। আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেছি।

ট্যাগস :

ডোমারে বাস ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০৪:১৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩