ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার: অপমৃত্যুর মামলা

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৫৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / ১০১৩ বার পড়া হয়েছে

ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার: অপমৃত্যুর মামলা

আস্থা ডেস্কঃ

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মুকুন্দ বাইনের ধান ক্ষেতে প্রায় ৫৫ বছর বয়সী এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, মৃত নারীর শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করতে হবে। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাচনাইন পারভেজ বলেন, মরদেহ উদ্ধার করে বরগুনা মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার: অপমৃত্যুর মামলা

আপডেট সময় : ০৬:৫৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬