ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

ধামইরহাটে এম এম সরকারি ডিগ্রি কলেজের উদ্যোগে দিনব্যাপী পিঠা মেলা

Astha DESK
  • আপডেট সময় : ০৫:০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • / ১১২৩ বার পড়া হয়েছে

মোঃ এ কে নোমান, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ধামইরহাট এম এম সরকারি ডিগ্রি কলেজের উদ্যোগে দিনব্যাপী এক ব্যতিক্রমী পিঠা মেলার আয়োজন করা হয়।

১২ জানুয়ারি কলেজ মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জয়পুরহাট সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মো. সিরাজুল ইসলাম। ঐতিহ্যবাহী এই মেলায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে ৯টি স্টল সাজিয়ে পাটি সাপটা, গোলাপ পিঠা, দুধ চিতই পিঠাসহ নানা ধরনের পিঠার সমাহার উপস্থাপন করেন।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান সরদার, সহকারী অধ্যাপক ইমদাদুল হক, মোসফেকা খানম, আগ্রাদ্বিগুন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোজাফফর রহমান, আলহাজ্ব জাহাঙ্গীর আলম মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেওয়ান ইয়াহিয়া, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়ামিন।

এমকে/আস্থা

ট্যাগস :

ধামইরহাটে এম এম সরকারি ডিগ্রি কলেজের উদ্যোগে দিনব্যাপী পিঠা মেলা

আপডেট সময় : ০৫:০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫