ঢাকা ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নগরকান্দায় ট্রেনের ধাক্কায় বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৩:১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৮৭ বার পড়া হয়েছে

নগরকান্দায় ট্রেনের ধাক্কায় বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারুয়াহাটি গ্রাম এলাকায় ট্রেনের ধাক্কায় রহিমা বেগম (৩৮) নামের এক বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী একটি ট্রেনের ধাক্কায় মাথায় প্রচন্ড আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রহিমা ডাঙ্গী ইউনিয়নের বাঁশাগাড়ী গ্রামের রফিক শেখের মেয়ে।

ট্রেনের ধাক্কায় বাকপ্রতিবন্ধী নারী নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, বাকপ্রতিবন্ধী নারী রহিমা কানে কম শুনতেন। তাই রেল লাইনের পাশ দিয়ে হাটার সময় ট্রেন আসার শব্দ শুনতে পারেননি। এসময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই রহিমার মৃত্যু হয়।

নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন বলেন, এ ব্যাাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

ট্যাগস :

নগরকান্দায় ট্রেনের ধাক্কায় বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু

আপডেট সময় : ০৩:১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩