শিরোনাম:
নলছিটিতে লকডাউনে আদেশ না মানায় ১১ জনের দন্ড
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৫:৪৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
- / ১২২৮ বার পড়া হয়েছে
আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে লকডাউন চলাকালে সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখা ও মাস্ক ছাড়া ঘোরাঘুরি করায় ১১ পথচারী ও দোকানিকে জরিমানা করা হয়েছে ভ্রাম্যমান আদালত।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার থেকে ২য় ধাপে সারাদেশে কঠোর লকডাউন আরোপ করা হয়েছে। জরুরি কাজ ছাড়া বাহিরে ঘোরাঘুরি করা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। বুধবার(১৪এপ্রিল) সন্ধ্যায় নলছিটি শহরে এই বিধিনিষেধ অমান্য করায় ১১জনকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুম্পা সিকদার।
অভিযানের ব্যাপারে তিনি বলেন করোনা ভাইরাসের সংক্রমণ খুব দ্রুত বাড়ছে। এখন সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি অবশ্যই মেনে চলতে হবে। আর যদি কেউ এই বিধিনিষেধ অমান্য করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


























