ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের অভিযান অব্যহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:১৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • / ১১৩১ বার পড়া হয়েছে

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃরংপুর নগরীতে পবিত্র রমজান মাসে কলা ও তরমুজের চাহিদা অধিক হওয়ার প্রেক্ষিতে এ বাজারে নানা অসঙ্গতি প্রতিরোধে জেলা প্রশাসন এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় নগরীর প্রধান কলা ও তরমুজের আড়তে এ অভিযান পরিচালিত হয়।এসময় অপরিপক্ক কলা বিক্রয়ের উদ্দেশ্যে আড়তে সংরক্ষণ ও পাকানোর দায়ে কয়েকজন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।

[irp]

এছাড়া তরমুজের আড়ৎদার ও খুচরা ব্যবসায়ীদের তরমুজের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়। ব্যবসায়ীদের বিভিন্ন অসঙ্গতির জন্য সতর্ক করা হয়। অভিযানে কৃষি বিপণন অধিদপ্তর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও রংপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান।

ট্যাগস :

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের অভিযান অব্যহত

আপডেট সময় : ১০:১৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১