ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে জামানত হারানোয় রংপুর জেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষনা

Astha DESK
  • আপডেট সময় : ১০:৫৩:১১ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
  • / ১০৭০ বার পড়া হয়েছে

নির্বাচনে জামানত হারানোয় রংপুর জেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষনা

রিয়াজুল হক সাগর/রংপুরঃ

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জামানত হারানোয় দলীয় সিদ্ধান্তে ভেঙে দেওয়া হয়েছে জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি।

আজ রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে কমিটির ভেঙে দেয়ার বিষয়টি নিশ্চিত করেন, দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সূূূূত্র-নবগঠিত আহবায়ক কমিটি।

পরে শাহাদাৎ হোসেন বকুলকে আহবায়ক ও মাজেদ আলীকে যুগ্ম-আহ্বায়ক করে রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি এবং ডা. দেলোয়ারকে আহবায়ক ও আবুল কাশেমকে যুগ্ম-আহ্বায়ক করে  রংপুর মহানগর আ.লীগের আহবায়ক কমিটি করা হয়েছে।

উল্লেখ্য রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফার কাছে লক্ষাধিক ভোটের ব্যবধানে হারেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। তিনি নির্বাচনে চতুর্থ হন এবং জামানত হারান।

ট্যাগস :

নির্বাচনে জামানত হারানোয় রংপুর জেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষনা

আপডেট সময় : ১০:৫৩:১১ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩