ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

নেটে নামলেন তামিম

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:৫২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
  • / ১১৪১ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক :

নিউজিল্যান্ড সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচ না খেলা তামিম ইকবালের ইনজুরি বাড়েনি বলে জানিয়েছেন দলের সঙ্গে থাকা কর্মকর্তারা।

নির্বাচক হাবিবুল বাশার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘তামিম এখন ভালো আছে। আজ নেটে অনেকটা সময় ব্যাটিং অনুশীলন করেছে। সমস্যা হয়নি। আশা করি ২০ মার্চ খেলবে।’

নিউজিল্যান্ডে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি শনিবার।

‘সত্যি বলতে তামিমের একটু হ্যামস্ট্রিংয়ে সমস্যা আছে। সে কারণেই একমাত্র অনুশীলন ম্যাচ খেলতে পারেনি। তবে আশার কথা হলো তা বাড়েনি,’ জানিয়ে বাংলাদেশ সফরে দলের সঙ্গে থাকা আরেক কর্মকর্তা জালাল ইউনুস বলেছেন, ‘সময়ের সঙ্গে ইনজুরি কিছুটা কমেছে। আজ তামিম নেটে অনেকটা সময় ধরে ব্যাটিং প্র্যাকটিস করেছে। তেমন সমস্যাবোধ করেনি।’

এতেই অবশ্য তামিমের খেলার ব্যাপারে নিশ্চয়তা মিলছে না। কারণ ম্যাচের আগের দিনের অনুশীলন গুরুত্বপূর্ণ। এদিনই মূলত কোনো খেলোয়াড়কে চূড়ান্ত পরিকল্পনার অংশ করা হয়।

কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার রাতে তামিমের সঙ্গে তারা আবার বসবেন। চিকিৎসকের পরামর্শ নেবেন।

ট্যাগস :

নেটে নামলেন তামিম

আপডেট সময় : ০৯:৫২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১