ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাভার-আশুলিয়ায় রণক্ষেত্র, সাংবাদিক-পুলিশসহ আহত ১০ Logo ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ ও জ্বালানির মূল্যবৃদ্ধি ঠেকাতে হবে: কুপার Logo সাজেক চলছে ২ পক্ষের পাল্টাপাল্টি অবরোধ কর্মসূচী Logo রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা Logo বিনা মূল্যে গ্যাস সিলিন্ডার পাবে ১ কোটি ৮৯ লাখ পরিবার Logo আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ Logo ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ পাকিস্তানের ক্ষতি ৪০ বিলিয়ন ডলার Logo পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন Logo খুলনায় ১২ দিনে ৭ হত্যাকান্ড! Logo আ.লীগ সরকারের পদক্ষেপের সঙ্গে এনসিপির মিল রয়েছে: ডেভিড বার্গম্যান

পদ্মা সেতুতে বসল ৩৭তম স্প্যান, দৃশ্যমান সাড়ে ৫ কিলোমিটার

News Editor
  • আপডেট সময় : ০৬:১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
  • / ১১৬২ বার পড়া হয়েছে

পদ্মা সেতুতে বসল ৩৭তম স্প্যান, দৃশ্যমান সাড়ে ৫ কিলোমিটার।পদ্মা সেতুতে বসানো হয়েছে ৩৭তম স্প্যান ‘২-সি’। সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আজ বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টায় ৯ ও ১০নং পিয়ারের ওপর বসানো হয় এই স্প্যানটি। ৩৭তম স্প্যান বসার মধ্য দিয়ে দৃশ্যমান এখন সাড়ে ৫ কিলোমিটারের বেশি সেতু। বাকি থাকা ৪টি স্প্যানের মধ্যে ২টি যোগ হবে ডিসেম্বরের মধ্যেই।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ৯টায় স্প্যানটি বসানোর কার্যক্রম শুরু হয়েছে। বেলা ১০টা ৪০ মিনিটে কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন তিয়াইন-ই ১৫০ মিটার দৈর্ঘ্যের ৩৭তম স্প্যানটি নিয়ে নির্ধারিত পিয়ারে উদ্দেশ্যে রওনা হয়। বেলা ১১টা ২০ মিনিটের দিকে পিয়ারের কাছে পৌঁছে। এরপর পজিশন অনুযায়ী নোঙর করে ধীরে ধীরে স্প্যানটি পিয়ারের ওপর ভূমিকম্প সহনশীল বিয়ারিং এর উপর বসানো হয়। পুরো কাজ শেষ করতে সময় লাগে আরো সাড়ে তিন ঘণ্টার অধিক সময়। পরে বেলা ২টা ৪৫ মিনিটে স্প্যানটি বসানো সম্পূর্ণ হয়। নতুন স্প্যানটি যোগ হওয়ার মাধ্যমে মাওয়া প্রান্তেও এখন টানা দৃশ্যমান প্রায় সোয়া ১ কিলোমিটার সেতু।

জানা গেছে, পদ্মা সেতুতে বাকি ৪টি স্প্যানের মধ্যে ১৬ নভেম্বর ১ ও ২ নম্বর পিলারে ৩৮তম স্প্যান (১-এ), ২৩ নভেম্বর ১০ ও ১১ নম্বর পিলারে ৩৯তম স্প্যান (২-ডি), ২ ডিসেম্বর ১১ ও ১২ নম্বর পিলারে ৪০তম স্প্যান (২-ই) ও ১০ ডিসেম্বর সর্বশেষ ৪১ নম্বর স্প্যান (২-এফ) বসবে ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর। তবে আবহাওয়ার ওপর ভিত্তি করে এ শিডিউল দু-একদিন আগে পরেও হতে পারে।

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি মন্ত্রণালয়

শিক্ষাপ্রতিষ্ঠান সীমিতভাবে খোলার সংবাদ ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়

আরো পড়ুন

এএসপি আনিসুল হত্যা : মাইন্ড এইড হাসপাতালের পরিচালক গ্রেপ্তার

অনেকে মুখে বললেও বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন না

পৃথিবীতে বঙ্গবন্ধুর মতো নেতা আসবেন না : তোফায়েল

আবদুল মান্নান বীর বিক্রমের কবর স্থানান্তরের অনুমোদন

স্মার্টফোন কিনতে ৪১,৫০১ শিক্ষার্থীকে সুদবিহীন ঋণ দিচ্ছে ইউজিসি

এএসপিকে হাসপাতালে পিটিয়ে হত্যার অভিযোগে থানায় মামলা

ট্যাগস :

পদ্মা সেতুতে বসল ৩৭তম স্প্যান, দৃশ্যমান সাড়ে ৫ কিলোমিটার

আপডেট সময় : ০৬:১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০