ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাভার-আশুলিয়ায় রণক্ষেত্র, সাংবাদিক-পুলিশসহ আহত ১০ Logo ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ ও জ্বালানির মূল্যবৃদ্ধি ঠেকাতে হবে: কুপার Logo সাজেক চলছে ২ পক্ষের পাল্টাপাল্টি অবরোধ কর্মসূচী Logo রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা Logo বিনা মূল্যে গ্যাস সিলিন্ডার পাবে ১ কোটি ৮৯ লাখ পরিবার Logo আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ Logo ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ পাকিস্তানের ক্ষতি ৪০ বিলিয়ন ডলার Logo পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন Logo খুলনায় ১২ দিনে ৭ হত্যাকান্ড! Logo আ.লীগ সরকারের পদক্ষেপের সঙ্গে এনসিপির মিল রয়েছে: ডেভিড বার্গম্যান

পদ্মা সেতুর ৩৪তম স্প্যান বসানো হলো

News Editor
  • আপডেট সময় : ০১:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
  • / ১১৪৮ বার পড়া হয়েছে

পদ্মা সেতুতে রোববার (২৫ অক্টোবর) বসানো হলো ৩৪তম স্প্যান। ফলে দৃশ্যমান হলো পুরো সেতুর ৫ কিলোমিটারের বেশি অংশ। এর আগে শনিবার (২৪ অক্টোবর) দিনভর চেষ্টার পর তীব্র বাতাস ও আলোস্বল্পতায় পদ্মা সেতুর ৩৪তম স্প্যান বসানোর কাজ স্থগিত রাখা হয়।

৩৪তম স্প্যান বসানোর নির্ধারিত দিন ছিল ২৫ অক্টোবর। তবে সবকিছু গুছিয়ে আনায় একদিন আগেই স্প্যানটি তুলে ফেলার পরিকল্পনা করা হয়। শনিবার (২৪ অক্টোবর) সকালে স্প্যানটি ক্রেনে তুলে ফেলা হলেও যান্ত্রিক ত্রুটির কারণে রওনা দিতে দেরি হয়।

আরও পড়ুনঃ সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না: ফখরুল

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় মাওয়ার কুমারভোগ ইয়ার্ড থেকে স্প্যান নিয়ে নির্ধারিত পিলারের দিকে রওনা হয় বিশেষায়িত ক্রেন তিয়ান ইউ। প্রায় ২ কিলোমটার পথ পাড়ি দিয়ে মাঝনদীতে ৭ ও ৮ নম্বর পিলারের কাছে যখন ক্রেন পৌঁছে, ততক্ষণে দিনের আলো নিভু নিভু।

বাকি আছে ক্রেন নোঙর করার কাজ, তবু হাল ছাড়েন না চীনের প্রকৌশলীরা। বেশ কয়েকবার চেষ্টার পর একসময় আলোক স্বল্পতার কাছে হার মানেন তারা। আগে থেকে এ জায়গায় বসানো ৪টি স্প্যানের কাছে ক্রেনসহ স্প্যানটি রেখে দিয়ে ঘোষণা আসে প্রথম দিনের মতো কাজ স্থগিত করার।

পদ্মা সেতুর ৩৪তম স্প্যান বসানো হলো

আপডেট সময় : ০১:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০