পাকিস্তানে হামলা চালিয়েছে ইমারতে ইসলাম
- আপডেট সময় : ০৮:০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৯৯৭ বার পড়া হয়েছে
পাকিস্তানে হামলা চালিয়েছে ইমারতে ইসলাম
আন্তর্জাতিক ডেস্কঃ
জঙ্গিদের সীমান্ত অনুপ্রবেশের একটি চেষ্টা ব্যর্থ করে দেওয়ার পর পাকিস্তানের একাধিক সীমান্ত ফাঁড়ি লক্ষ্য করে ভারী গোলাবর্ষণ করেছে ইমারতে ইসলাম আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান নিয়ন্ত্রিত সামরিক বাহিনী।
মঙ্গলবার রাতে আফগানিস্তানের চালানো এই হামলা প্রতিহত করার দাবি করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। বুধবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ডন বলেছে, বুধবার পাকিস্তানি সশস্ত্র বাহিনী আফগান তালেবানের ছোড়া আটটি ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোন তোরখাম সীমান্ত ও কোহাটের কাছে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেছিল। ড্রোনগুলোকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে।
দেশটির ওই সূত্র বলেছে, “সশস্ত্র বাহিনী এবং পাকিস্তান বিমান বাহিনীর ‘শাহীন’ ইউনিটগুলো পেশাদারিত্বের সঙ্গে আফগান তালেবান সরকারের জনবহুল এলাকা লক্ষ্য করে চালানো কাপুরুষোচিত হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।” ‘‘আটটি ড্রোনের মধ্যে চারটি তোরখাম সীমান্ত সংলগ্ন এলাকায় এবং বাকি চারটি কোহাটের কাছে ভূপাতিত করা হয়।’’
আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আফগান বাহিনীর হামলা চালানোর বিষয়টি অস্বীকার করেছেন। পূর্ব আফগানিস্তানে জঙ্গিদের আস্তানা লক্ষ্য করে পাকিস্তানি যুদ্ধবিমান থেকে বোমা ফেলার মাত্র কয়েক দিন পর এই হামলার ঘটনা ঘটেছে। কাবুল ও ইসলামাবাদের নতুন করে সৃষ্ট উত্তেজনা আঞ্চলিক পরাশক্তিগুলোর শান্তি প্রচেষ্টাকে চরম হুমকির মুখে ফেলেছে।
কয়েক মাসের সীমান্ত সংঘাতের পর সাম্প্রতিক সময়ে যে আপেক্ষিক শান্তি বজায় পাকিস্তানের বিমান হামলার মাধ্যমে তার সমাপ্তি ঘটে। এর আগে, চলতি মাসের শুরুর দিকেও আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশের চেষ্টাকালে ১৫ জঙ্গিকে হত্যার দাবি করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।
আস্থা/এমএইচ






















