প্রধানমন্ত্রীর নির্দেশে সাদুল্লাপুরের আমেনা পেল পাকা ঘর
- আপডেট সময় : ০২:০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ১১১১ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালী গ্রামের আমেনা বেগম স্বামী ছেলে নিয়ে বসবাস করেন পলিথিনের ঘরে এমন সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ের নজরে আসে। অবশেষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেই আমেনা বেগমকে গাইবান্ধার জেলা প্রশাসন ও উপজেলা পরিষদ সাদুল্লাপুরের সহায়তায় আমেনা বেগমের নিজ জমিতে ১১ জানুয়ারী পাকা ঘর নির্মাণের ভিত্তি প্রস্তর করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর পক্ষে আমেনা বেগমের হাতে এক মাসের খাবার, শীতবস্ত্র, ফল ও শুকনো খাবার তুলে দেন। এছাড়াও অতিদ্রুত বয়স্ক ভাতা প্রদানের ব্যবস্থা করার জন্য সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও কে নির্দেশ প্রদান করেন। আমেনা বেগম পাকাঘর পেয়ে আনন্দে কেঁদে ফেলেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দুহাত তুলে দোয়া করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সাদুল্লাপুর, ধাপেরহাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


























