ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল দিবে ১৫ জুন

Astha DESK
  • আপডেট সময় : ০৭:০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / ১০১৪ বার পড়া হয়েছে

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল দিবে ১৫ জুন

নিউজ ডেস্কঃ

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায়/২০২৬ এর ফলাপল ১৫ই জুন দেওয়া হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর উপ-পরিচালক। এবার পরীক্ষার্থীর সংখ্যা এবং বৃত্তির সংখ্যাও অনেক বেশি হওয়ায় তথ্য নিখুঁতভাবে যাচাই করতে বাড়তি সময় লাগছে। আইনি জটিলতার কারণে এবারের পরীক্ষা কয়েক দফা পিছিয়ে গত ১৫ থেকে ১৮ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক এ এস এম সিরাজুদ্দোহা বলেন, ফল প্রকাশে আরো অন্তত ১০ দিন লাগতে পারে। আশা করি আগামী ১৫ জুনের মধ্যে ফল প্রকাশ করতে পারব। এবার পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া সাড়ে ৬ লাখ শিক্ষার্থী। আইপিইএমআইএস সফটওয়্যারে নির্ভুল ফল আপলোড করার জন্য দিনরাত কাজ করে যাচ্ছে আইটি টিম।

উপ-পরিচালক আরও বলেন, এ বছর সারা দেশে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া সাড়ে ৬ লাখ শিক্ষার্থীর মধ্যে ৮২ হাজার ৫শ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হবে। তবে মেধা তালিকা ও কোটার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি (কিন্ডারগার্টেন) দুই ভাগে ভাগ করা হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয় কোটা (৮০ শতাংশ): ৬৬ হাজার শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবে। বেসরকারি বা কিন্ডারগার্টেন কোটা (২০ শতাংশ): ১৬ হাজার ৫শ শিক্ষার্থী বৃত্তি পাবে। বৃত্তি বিতরণে ছেলে ও মেয়েদের অনুপাত ৫০:৫০ রাখা হবে। বৃত্তিপ্রাপ্তদের ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড এই দুই ভাগে টাকা দেওয়া হবে। ট্যালেন্টপুল বৃত্তি ৩৩ হাজার মাসিক ৩শ থেকে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ২শ ২৫ টাকা।সাধারণ বৃত্তি ৪৯ হাজার ৫শ মাসিক ২শ ২৫ থেকে ২শ ৫০ টাকা এবং বছরে এককালীন ২শ ২৫ টাকা।

ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পরবর্তী দুই বছর এই আর্থিক সুবিধা বহাল থাকবে। এছাড়া ভবিষ্যতে বৃত্তির অর্থ দ্বিগুণ থেকে চার গুণ পর্যন্ত বাড়ানোর একটি প্রস্তাবনাও সরকারের প্রক্রিয়াধীনে রয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল দিবে ১৫ জুন

আপডেট সময় : ০৭:০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬