ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত-১

Astha DESK
  • আপডেট সময় : ০১:১৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ৯৯৯ বার পড়া হয়েছে

ফরিদপুরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত-১

আস্থা ডেস্কঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে সুমন (২০) নামে এক যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) রাত আটটার দিকে এ সংঘর্ষ শুরু হয়। নিহত সুমন ভাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাপুরিয়া সদরদি এলাকার মিলন বাবুর্চির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ জুন) দুপুরে হাসামদিয়া ও সদরদি গ্রামের কয়েকজন কিশোরের মধ্যে বাগ্বিতণ্ডার জেরে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে রাতে দুই পক্ষের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় অন্ধকারে ছোড়া গুলিতে সুমন নামে এক যুবক গুরুতর আহত হন। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদরদি ও হাসামদিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাত সাড়ে নয়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ফরিদপুরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত-১

আপডেট সময় : ০১:১৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬