ফুলবাড়ীয়া উপজেলায় ১০ টাকা নিয়ে ঝগড়া: চাচীকে হত্যা
- আপডেট সময় : ০৯:১৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / ৯৯৮ বার পড়া হয়েছে
ফুলবাড়ীয়া উপজেলায় ১০ টাকা নিয়ে ঝগড়া: চাচীকে হত্যা
মোঃ হাবিব/ফুলবাড়িয়া প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ১০ টাকা নিয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে চাচী আয়েশা খাতুনকে (৪০) হত্যার অভিযোগ উঠেছে তৌহিদ হোসেন (১৮) নামক ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত আয়েশা খাতুন তারা মিয়ার স্ত্রী। তৌহিদ হোসেন তারা মিয়ার আপন ভাই লাল মিয়ার ছেলে। ঘটনার পর তৌহিদ পালিয়ে গেছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ১০ টাকা নিয়ে দুই শিশুর মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। একপর্যায়ে এটি বড়দের ঝগড়ায় রূপ নেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তোহিদ হাতে থাকা ধারালো অস্ত্র (ডেগার) দিয়ে চাচীকে এলোপাথারী আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, আমি ঘটনাস্থলেই আছি। পরে বিস্তারিত জানানো হবে।
দৈনিক আস্থা/এমএইচ


















