ঢাকা ১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিবাদীরা এমন জায়গা থেকে মদদ পাচ্ছে, যা ভয়াবহ : রিজভী

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৪৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০০১ বার পড়া হয়েছে

ফ্যাসিবাদীরা এমন জায়গা থেকে মদদ পাচ্ছে, যা ভয়াবহ : রিজভী

স্টাফ রিপোর্টার!

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, কোনোভাবে (ফ্যাসিবাদী শক্তির) পুনরুত্থান ঘটলে কেউ রক্ষা পাবেন না, কারো রক্ষা হবে না। কারণ এমন জায়গা থেকে তারা (ফ্যাসিবাদী শক্তি) মদদ পাচ্ছে বা দেওয়া হচ্ছে, যা সত্যিকার অর্থেই অত্যন্ত ভয়াবহ ব্যাপার।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজের সাবেক সভাপতি সাংবাদিক রুহুল আমিন গাজীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে টেলিফোন নম্বরে বলা হচ্ছে যে, অমুক জায়গা থেকে বোমা নিতে হবে এবং সেই বোমা নেওয়ার পর যখন এক্সপ্লোশন হবে, সেটার ছবি তোমরা তুলবে, সেই ছবি আমাদের কাছে পাঠাবে। তারপর তোমাদেরকে টাকা পেইড করে দেওয়া হবে। ফিন্যান্সিয়াল এক্সপ্রেস অনলাইন পড়ে দেখুন, সেখানে পাবেন।

তিনি বলেন, বিগত ১৬-১৭ বছর বহু কথা বলা হয়েছে, কিন্তু বাংলাদেশকে একটি দেশের ব্যাকইয়ার্ড বা বাড়ির পেছনের উঠানে পরিণত করার চেষ্টা করা হয়েছিল। সেটা হাতছাড়া হয়েছে, আমি আর কিছু বলতে চাই না। সুতরাং কিছু কিছু বিষয়ে ন্যূনতম একটা ঐক্যের ধারায় বা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ধারাতে রাখতে হবে।

শুধু গণতন্ত্রের যে ধারা সেটাকে রক্ষা করা নয়, যদি সেই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটে গণতন্ত্র বাদই দিলাম, রাষ্ট্রই তো থাকবে না। তো এই রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে হলে, আমাদেরকে কোনো না কোনো জায়গায় একটা যোগসূত্র রেখে কাজ করতে হবে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

ফ্যাসিবাদীরা এমন জায়গা থেকে মদদ পাচ্ছে, যা ভয়াবহ : রিজভী

আপডেট সময় : ০৯:৪৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬