ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’ Logo পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত-৩

বন্ধ হওয়ার পথে ‘দ্য কপিল শর্মা শো’!

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:২৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
  • / ১০৯০ বার পড়া হয়েছে

ভারতের অন্যতম জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’। হাস্যরসাত্মক এই অনুষ্ঠানের প্রাণভোমরা কপিল শর্মা। এছাড়াও আরও কয়েকজন কমেডিয়ান অনুষ্ঠানটিতে অংশ নেন। দর্শকদের বিনোদিত করেন। তুমুল জনপ্রিয় এই শো যারা পছন্দ করেন, তাদের জন্য দুঃসংবাদ। কারণ এটি বন্ধ হয়ে যাচ্ছে। তবে চিরতরে নয়, কিছুদিনের জন্যই বন্ধ করা হচ্ছে অনুষ্ঠানটি। এমনটাই জানা গেল ভারতীয় গণমাধ্যম থেকে।

জানা গেছে, আগামী জুনে এক মাসের জন্য যুক্তরাষ্ট্রে যাবেন কপিল শর্মা। সেখানে তিনি বেশ কয়েকটি লাইভ শো’তে অংশ নেবেন। এ জন্য ‘দ্য কপিল শর্মা শো’র শুটিং করতে পারবেন না।

এ ছাড়া নন্দিতা দাসের পরিচালনায় নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন কপিল। সেটা নিয়েও থাকবে অনেক দিনের ব্যস্ততা। এসবের ফাঁকে অনুষ্ঠানের জন্য সময় বের করতে পারবেন না। তাই প্রযোজকেরা সিদ্ধান্ত নিয়েছেন, কিছুদিনের জন্য বিরতি দেওয়া হবে এই কমেডি প্রোগ্রামের।

তবে ‘দ্য কপিল শর্মা শো’ সহসাই বন্ধ হচ্ছে না। কেননা যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে কপিল কিছু পর্বের শুটিং করে যাবেন। সেগুলো দেখতে পারবেন ভক্তরা।

[irp]

ট্যাগস :

বন্ধ হওয়ার পথে ‘দ্য কপিল শর্মা শো’!

আপডেট সময় : ০৭:২৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২