ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ববি শিক্ষার্থী আরাফাতের গায়েবানা জানাজা অনুষ্ঠিত

Astha DESK
  • আপডেট সময় : ১২:০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / ১০১৪ বার পড়া হয়েছে

ববি শিক্ষার্থী আরাফাতের গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ববি প্রতিনিধিঃ

সড়ক দুর্ঘটনায় নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাতের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষকসহ সংশ্লিষ্টরা অংশ নেন। এ সময় আরাফাতের মৃত্যুতে শোক প্রকাশ করেন শিক্ষার্থীরা।

একই সঙ্গে সড়কে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও তাদের উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।

প্রসঙ্গত, গত রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন দপদপিয়া ব্রিজ এলাকায় বিআরটিসি বাস ও যাত্রীবোঝাই একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অন্তত চারজন আহত হন। আহতদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত ছিলো।

আহত আরাফাতকে উদ্ধার করে বরিশালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ববি শিক্ষার্থী আরাফাতের গায়েবানা জানাজা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬