বানিয়াচংয়ে সিএনজি দূর্ঘটনায় নিহত-১
- আপডেট সময় : ০৮:৫৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
- / ১১৩৯ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে সিএনজি দূর্ঘটনায় নিহত-১
বানিয়াচং প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় সিএনজি উল্টে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকাল ৩টায় বানিয়াচং-হবিগঞ্জ সড়কের ঢালিমহল্লা এলাকায় সড়কে দূর্ঘটনা ঘটে।
নিহতের নাম ফয়জুর রহমান ফজু (৩২)। সে বানিয়াচং উপজেলার ৩ নম্বর দক্ষিণ পূর্ব ইউনিয়নের মিয়াখানী গ্রামের ডাক্তার বাড়ীর মৃত ময়না মিয়ার পুত্র। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ফয়জুর রহমান সিএনজি অটোরিকশায় করে বানিয়াচং থেকে হবিগঞ্জ যাচ্চিলেন। দূর্ঘটনাস্থলে সিএনজিটি পৌছলে মাঝ রাস্তায় উল্টে যায়। এ সময় অন্যান্য যাত্রীরা গুরুতর আহত হলেও ফয়জুর রহমান ঘটনাস্থলেই মারা যায়। সে ২ সন্তানের জনক। গত ১৫ দিন পূর্বে নিহত ব্যাক্তির বাবা মারা গেছেন।
বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।























