ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণ: ক্ষুব্ধ জামায়াত আমির Logo হরমুজ খুললেও জাহাজ চলবে নতুন পথে Logo আগামী দিনে যে কোনো নির্বাচন হবে সুষ্ঠু: স্পিকার Logo মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী

বালিয়াডাঙ্গী ডিজিটাল নিরাপত্তা আইনে দুই অটোচালক গ্রেপ্তার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৩৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
  • / ১১০১ বার পড়া হয়েছে

মোঃ ফরিদ হোসাইন মাসুম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা হয়েছে । এ ঘটনায় মাে . রাজু ( ২৭ ) নামে এক অটোচালককে গ্রেফতার করেছে পুলিশ ।

গ্রেফতার হওয়া রাজু উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বেলসাড়া গ্রামের মােশারফ হােসেন মুসার ছেলে । তিনি নিরক্ষর এবং অটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন বলে তার পরিবার জানিয়েছে ।

বৃহস্পতিবার রাতে বালিয়াডাঙ্গী থানার এসআই রবিউল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১/৩৫ ধারায় অটোচালক রাজুর বিরুদ্ধে মামলা দায়ের করেন । অনদিকে বড়পলাশবাড়ী ইউনিয়নের বেলসাড়া গ্রামের গােলাম রব্বানী নামে এক ব্যক্তি বাদী হয়ে আরও কয়েকজন বিরুদ্ধে একই আইনের ২৫/২৯/৩১ ধারায় পৃথক আরেকটি মামলা দায়ের করেন ।

তদন্ত ও গ্রেফতারের স্বার্থে মামলার আসামীদের নাম গােপন রাখতে অনুরােধ করেছে থানা পুলিশ ।পুলিশ বলছে , ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী ও দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে সামাজিক যােগাযােগ মাধ্যমে আপলােড করেছিলেন অটোচালক রাজু ।

বৃহস্পতিবার বিকালে তাকে থানায় আটক করে নিয়ে এসে জিজ্ঞাসাবাদের পর রাতে তার বিরুদ্ধে মামলা ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১/৩৫ ধারায় মামলা দিয়ে গ্রেফতার দেখানাে হয়েছে । অপরদিকে জিজ্ঞাবাদের পর আরও কয়েকজন এমন ঘটনার সাথে জড়িত সন্দেহে আরেকটি মামলা হয়েছে । ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১ ধারায় ।

ওই মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াডাঙ্গী থানার এসআই মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন । অটোচালকের বিরুদ্ধে হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াডাঙ্গী থানার এসআই আব্দুস সােবহান শুক্রবার দুপুরে জানান , গ্রেফতার করা আসামী রাজুকে আদালতে পাঠানাের প্রস্তুতি চলছে ।

আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে ) নিরক্ষর ও অটোচালক এমন কাজ নিজেই করেছে , না অন্য কারাে পরামর্শে এমন ঘটনা ঘটিয়েছে পুরাে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত আব্দুস সবুর বলেন , মামলা দুটি পুলিশ অত্যন্ত গুরত্ব সহকারে দেখছে ।

এখানে বিনা অপরাধে কেউ যেন শাস্তি না পায় এবং অপরাধ করে কেউ যেন ছাড় না পায় সেগুলাে বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :

বালিয়াডাঙ্গী ডিজিটাল নিরাপত্তা আইনে দুই অটোচালক গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৩৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১