বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
- আপডেট সময় : ০৩:৫২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ১১৯২ বার পড়া হয়েছে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
স্টাফ রিপোর্টারঃ
দেশে জ্বালানি তেলের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে, তাই এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, অহেতুক আতঙ্ক ছড়ানোর কোন কারন নাই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সাধারণ মানুষের মধ্যে যে প্যানিক কাজ করছে তার কোনো যুক্তি নেই। বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের চেষ্টা করছে সরকার।
শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেটে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আগামী ৯ মার্চ আরও ২টা ভেসেল আসছে, সুতরাং তেলের কোনো সমস্যা নেই। আমি সবার কাছে অনুরোধ করব, বিশেষ করে মিডিয়ার কাছে অনুরোধ করব জনগণকে এই মেসেজটা দেওয়া যে, তাড়াহুড়া করে তেল কেনার দরকার নেই। আমাদের কাছে মজুদ আছে।
মন্ত্রী আরও বলেন, আমরা পেট্রোল পাম্পে তেল দিচ্ছি এবং চলবে। এটা এটার জন্য লাইন দিয়ে সারারাত জেগে থাকার কোনো প্রয়োজন নেই। মানুষ গেলে তেল পাবে। আগামীকাল থেকে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট কাজ শুরু করবে।
দৈনিক আস্থা/এম এইচ


















