ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ

বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে যে বার্তা দিলেন বাবর

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
  • / ১১৪৩ বার পড়া হয়েছে

আজ শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ১০ দলের এই লড়াইয়ের আগে আইসিসির আয়োজনে হলো ক্যাপ্টেনস ডে। নিজ দলের পরিকল্পনা, ব্যক্তিগত আর দলীয় লক্ষ্য নিয়েই আলাপের জন্য এই আয়োজন। মূল ম্যাচ শুরুর আগে, যেখানে দেখা হলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারতের অধিনায়কের।

একসময় ভারত-পাকিস্তানের ক্রিকেট দ্বৈরথ ছিল নিয়মিত। তবে এখন রাজনৈতিক কারণে বন্ধ আছে দুই দেশের সিরিজ। বছরে খুব বেশিবার দেখা হচ্ছে না চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের। ক্যাপ্টেনস ডে-তে উঠে এলো সেই ভারত-পাকিস্তান ম্যাচের প্রসঙ্গটাও। বাবর স্বাভাবিকভাবেই জানালেন, ১৪ অক্টোবরের এই ম্যাচটির জন্য মুখিয়ে থাকার কথায় বলেছেন বাবর।

বাবরের কাছে প্রশ্ন ছিল— ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এবার আপনার পরিকল্পনা কী? উত্তরে বাবর বলেন, ‘১৪ অক্টোবরের আগে আমাদের আরও দুটি ম্যাচ খেলতে হবে। আমরা ম্যাচ ধরে ধরে আগাতে চাই। ভারত-পাকিস্তান ম্যাচ সবসময় বড়। সবাই এ ম্যাচের অপেক্ষায় আছে।’

ভারতের মাটিতে বিশ্বকাপ। প্রতিবেশী দেশে সবশেষ এসেছিল ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুবাদে। টুর্নামেন্টের আগে বিশেষ কোনো চাপ বোধ করছেন কিনা জানতে চাইলে বাবর বলেন, ‘দেখুন, তেমন কোনো চাপ নেই। এখানকার কন্ডিশন পাকিস্তানের মতোই। আর আমরা এখানে এক সপ্তাহ আগে এসেছি এবং আমরা এখানে প্রস্তুতি ম্যাচও খেলেছি। তেমন কোনো পার্থক্য এখানে দেখছি না।

তিনি আরও বলেন, বাউন্ডারি সীমানাগুলোও একই, বোলারদের জন্য ভুলের সুযোগ কম। খারাপ বল হলে ব্যাটসম্যানরা তা কাজে লাগাবেই। আপনাকে পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। আমরা চেষ্টা করব খেলায় নিজেদের সেরাটা কাজে লাগানোর।

প্রথমবার ভারতে এসেছেন বাবর। আতিথেয়তা নিয়ে জানতে চাইলে কণ্ঠে ঝরলো মুগ্ধতা, ‘এটা খুব ভালো ছিল। আমরা দারুণ আতিথেয়তা পেয়েছি। এটি আমরা আশা করিনি। সবাই উপভোগ করছে। হায়দরাবাদে সপ্তাহটা দারুণ কেটেছে। মনেই হয়নি আমরা ভারতে আছি। মনে হচ্ছে, আমরা নিজেদের বাড়িতে আছি। আমরা প্রতিমুহূর্ত উপভোগ করছি। এটি সবার জন্য শতভাগ দেওয়ার এবং টুর্নামেন্ট উপভোগ করার দারুণ সুযোগ।’

ট্যাগস :

বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে যে বার্তা দিলেন বাবর

আপডেট সময় : ১২:০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩