ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

বোকা বানাতে সরকার ডিজিটাল আইনের নাম বদল করছে-ফখরুল

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৫৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
  • / ১০৭৪ বার পড়া হয়েছে

বোকা বানাতে সরকার ডিজিটাল আইনের নাম বদল করছে-ফখরুল

আস্থা ডেস্কঃ

সবাইকে বোকা বানাতে সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে সাইবার নিরাপত্তা আইন করছে। এটি শুধু নাম পরিবর্তন করে আরেকটি নিবর্তনমূলক আইন প্রণয়নের নামান্তর। গণতন্ত্রের জন্য কালো আইন ডিজিটাল সিকিউরিটি আইনটি পুরোপুরি বাতিল করতে হবে। এটি গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী আইন। আন্তর্জাতিক মহলের চাপ থাকায় আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ভদ্র সাজার চেষ্টা করছে।

আজ মঙ্গলবার (৮আগষ্ট) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আলোচনা করে আইন প্রণয়ন করবে, এটা আওয়ামী লীগের কাছ থেকে আশা করি না। আওয়ামী লীগের চরিত্র আমরা জানি। আওয়ামী লীগ গণতন্ত্র ও মতপ্রকাশের ক্ষেত্র সব সময় নিয়ন্ত্রণ করেছে। এটা নতুন নয়, ১৯৭৫ সাল থেকে এ কাজ করে আসছে তারা।

গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা সম্পর্কে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি যেন নির্বাচন করতে না পারে, তার সব রকমের ব্যবস্থা সরকার করছে। লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা, বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তার এবং দল হিসেবে বিএনপির যেসব অধিকার রয়েছে, তা থেকে বিরত রাখার চেষ্টা করছে সরকার। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আগামী নির্বাচনের মাধ্যমে আবার আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার পথকে প্রশস্ত করতে রাষ্ট্রকে ব্যবহার করছে।

মির্জা ফখরুল বলেন, উচ্চ আদালতের বিচারকেরাও এখন অসহায়। দুই বিচারক নিজেরাই বলেছেন, তাঁরা কতটা অসহায়। তাঁদের কথা কেউ শোনে না। তাঁরা আদেশ দেন, গ্রেপ্তার করা যাবে না। কিন্তু গ্রেপ্তার তো করেই, আবার রিমান্ডেও পাঠায়।

ট্যাগস :

বোকা বানাতে সরকার ডিজিটাল আইনের নাম বদল করছে-ফখরুল

আপডেট সময় : ০৪:৫৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩