শিরোনাম:
বোদায় আর্বজনা ফেলা বন্ধের দাবিতে মানববন্ধন
Astha DESK
- আপডেট সময় : ০৬:৪৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
- / ১০৭১ বার পড়া হয়েছে
বোদায় আর্বজনা ফেলা বন্ধের দাবিতে মানববন্ধন
পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলার বোদা উপজেলার সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লিনিক ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মাছের ময়লা পানি, মরা মাছ, মলমুত্র, আর্বজনা ফেলা ও মাছ নামানো বদ্ধের দাবীতে মানববন্ধন করেছে উপজেলার সচেতন নাগরিক, শিক্ষক ও শিক্ষাথীরা।
আজ মঙ্গলবার (২০ জুন) দুপুরে বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়। পরে পৌর মেয়র আলহাজ¦ আজাহার আলীর নিকট স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বোদা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জামিউল হক, বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, প্রেসক্লাবের সভপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, সচেতন নাগরিক ও সমাজসেবক সফিউল আলম টুটুল প্রমুখ।

























