ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে বিদ্যুৎ সংকটের বিরুদ্ধে মানববন্ধন

Astha DESK
  • আপডেট সময় : ১১:১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯৯৯ বার পড়া হয়েছে

বোয়ালখালীতে বিদ্যুৎ সংকটের বিরুদ্ধে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের বোয়ালখালীতে তীব্র বিদ্যুৎ সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিএনপি নেতাকর্মী ও স্থানীয় ভুক্তভোগী সাধারণ জনগণ।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পূর্ব কালুরঘাটের পাশে টি কে গ্রুপের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চট্রগ্রাম জেলা বিএনপির সদস্য শওকত আলমের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আজগরের সঞ্চালিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান।

মানববন্ধনে স্থানীয়রা বোয়ালখালীর বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান, বারবার ট্রান্সফরমার নষ্ট হওয়ার প্রকৃত কারণ উদঘাটন এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি টি কে গ্রুপের ট্রান্সফরমার বহাল রাখার দাবি জানান।

এ সময় কালুরঘাটে টি কে গ্রুপের অভ্যন্তরীণ সাব-পাওয়ার স্টেশন/সাবস্টেশন থেকে পল্লী বিদ্যুতে বিদ্যুৎ সরবরাহ এবং ভবিষ্যতে ওই অবকাঠামো সরিয়ে নেওয়া সংক্রান্ত বিভিন্ন অভিযোগ নিয়েও প্রশ্ন তোলেন স্থানীয়রা। এসব বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত কারণ জনসম্মুখে প্রকাশের দাবি জানানো হয়।

এতে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, সদস্য শাহিনুর,
বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব মোঃ নুরুন্নবী চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব  নুরুল করিম নুরু, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজি আবু আকতার, জেলা যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম শাহীন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রবিউল হোসেন ইকবাল, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জামসেদ জিসান প্রমূখ।

বক্তারা বলেন, বোয়ালখালীর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় দীর্ঘদিন ধরে অনিয়মিত বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা দুর্ভোগে পড়ছেন। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ৩৩ কেভি লাইনের স্থিতিশীলতা এবং বিকল্প সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

আস্থা/এমএইচ

ট্যাগস :

বোয়ালখালীতে বিদ্যুৎ সংকটের বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় : ১১:১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬