ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

ব্যর্থতার দায়ে অধিনায়কত্ব ছাড়লেন বিসমাহ

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৭:২১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
  • / ১১৫৪ বার পড়া হয়েছে

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে পাকিস্তানের নারী ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে ইস্তফা দিলেন বিসমাহ মারুফ। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে নিজের এ সিদ্ধান্তের কথা জানান বাঁহাতি ব্যাটার।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপপর্বে চতুর্থ স্থানে থেকে এ আসর শেষ করে পাকিস্তান। একমাত্র জয়টি আসে আয়ারল্যান্ডের বিপক্ষে। নিজে ভালো ছন্দে থাকলেও অধিনায়ক হিসেবে দলকে সাফল্য এনে দিতে না পারায় পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। তবে দেশের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বাঁহাতি অলরাউন্ডার।

তিনি লিখেছেন, ‘জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার থেকে বড় সম্মান আমার কাছে কিছু নেই। আমার মনে হয়েছে এটাই পরিবর্তনের সেরা সময়। তুলনায় কম বয়সের কোনো ক্রিকেটারকে অধিনায়ক হিসেবে গড়ে তুলতে হবে। নতুন অধিনায়ক সব সময় আমার সাহায্য, পরামর্শ পাবে। দলকেও যতটা সম্ভব ততটাই সাহায্য করব।’

২০১৩ সালে প্রথম নেতৃত্ব দেওয়ার সুযোগ পান বিসমাহ। আর ২০১৬ সালে সানা মীরের পরিবর্তে স্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয় তাকে। তার নেতৃত্বে পাকিস্তানের নারী ক্রিকেট দল ৩৪টি ওয়ানডে এবং এবং ৬২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে।

ট্যাগস :

ব্যর্থতার দায়ে অধিনায়কত্ব ছাড়লেন বিসমাহ

আপডেট সময় : ০৭:২১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩