ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যারিস্টার সুমনের জামিন বহাল

Astha DESK
  • আপডেট সময় : ১২:৩০:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / ১০০৭ বার পড়া হয়েছে

ব্যারিস্টার সুমনের জামিন বহাল

আদালত প্রতিবেদকঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় করা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে।

আজ সোমবার (১১ মে) আপিল বিভাগের বিচারপতি মোঃ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম লিটন আহমেদ।

২০২৪ সালের ২১ অক্টোবর রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে আটক করা হয়।

সাবেক স্বতন্ত্র এ সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে বেশ ৮ টি মামলা হয়। এর মধ্যে হাইকোর্টে মিরপুর থানার মামলায় জামিন চেয়ে আবেদন করা হয়। পরে হাইকোর্ট তাকে জামিন দিয়ে রুল জারি করেন। তবে এ জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিলে আবেদন করে।

তার বিরুদ্ধে দায়ের করা ৮টি মামলার মধ্যে বেশ কয়েকটি হত্যা মামলা এবং বাকিগুলো হত্যাচেষ্টা মামলা হিসেবে নথিভুক্ত। তার মধ্যে অধিকাংশ মামলা রাজধানীর মিরপুর, আদাবর, খিলগাঁও এবং যাত্রাবাড়ী থানায় দায়ের করা হয়েছে। এ ছাড়া তার নিজ এলাকা হবিগঞ্জেও মামলা রয়েছে।

আজ ১১ মে ২০২৬ তারিখে আপিল বিভাগ মিরপুর থানার একটি হত্যা মামলায় তার জামিন বহাল রেখেছে। তবে অন্যান্য মামলায় তিনি এখনও জামিন না পাওয়ায় তাকে কারাগারেই থাকতে হচ্ছে।

এর আগে ২০১৯ সালে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছিল, এবং একটি ৫শ কোটি টাকার মানহানি মামলাও প্রক্রিয়াধীন ছিল।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ব্যারিস্টার সুমনের জামিন বহাল

আপডেট সময় : ১২:৩০:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬