ভারত থেকে যেন পশু আসতে না পারে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ১০:২৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ১০১৩ বার পড়া হয়েছে
ভারত থেকে যেন পশু আসতে না পারে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টারঃ
দেশীয় খামারিদের সুরক্ষা দেওয়ার জন্য এবং কোরবানির ঈদ উপলক্ষে ভারত থেকে যেন কোনো পশু দেশে আসতে না পারে সেজন্য সীমান্ত এলাকায় বিজিবিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তাছাড়া দেশে চাহিদার তুলনায় ২২ লাখের বেশি অতিরিক্ত পশু রয়েছে। তাই দেশীয় খামারিরা যেন লোকসানে না পড়ে সেজন্য সীমান্তে কঠোর নজরদারি রাখতে বলা হয়েছে। সীমান্ত এলাকা দিয়ে যারা পশু আনবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
আজ শনিবার বিকেলে নাটোরের গুরুদাসপুরে মৎস্য চাষী সম্মেলন উপলক্ষে উপজেলার বৃ-পাথুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় এসব কথা বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি আরও বলেন, চলনবিলের ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা কাজ করছি। চলনবিলে ফিস প্রসেসিং সেন্টার হবে। ফিস প্রসেসিংয়ের মাধ্যমে মাছ উৎপাদন করে বিদেশেও রপ্তানি করা হবে।
দৈনিক আস্থা/এমএইচ



















