ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

ভারতে করোনা টিকার শিশিতে প্যারাসিটামল!

News Editor
  • আপডেট সময় : ০২:৪০:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
  • / ১১৬০ বার পড়া হয়েছে

ভারতে করোনা টিকার শিশিতে প্যারাসিটামল!

ভারতে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার। দেশটির বিপুল জনসংখ্যার বিপরীতে টিকার যোগান কম। সেই সুযোগে মাঠে নেমেছে প্রতারক চক্র। তারা বিভ্রান্ত করে সাধারণ মানুষকে।

করোনা প্রতিষেধক রেমডিসিভির খালি ভায়ালে (কাঁচের শিশিতে) তরল প্যারাসিটামল ভরে তা টিকা হিসেবে বিক্রি শুরু করেছিল চক্রটি। প্রতিটি টিকার দাম নেওয়া হচ্ছিল ৩৫ হাজার টাকা। পরে ওই চক্রটিকে গ্রেপ্তার করে দেশটির মহারাষ্ট্র রাজ্যের পুলিশ।

মহারাষ্ট্রে ভয়ংকর আকার ধারণ করেছে করোনা সংক্রমণ। রাজ্যে করোনা টিকা দেওয়া শুরু হলেও প্রয়োজনের তুলনায় তা একেবারেই কম। ফলে বেসরকারি ক্ষেত্রে টিকার চাহিদা ও দাম বাড়ছিল হু হু করে। সেই সুযোগ নিয়েছিল মহরাষ্ট্রের বারামতি জেলার একটি চক্র। পরে ক্রেতা সেজে অপরাধীদের গ্রেপ্তার করে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে ওই চক্রের আস্তানায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়- প্রশান্ত গড়ক, শঙ্কর পিসে, দিলীপ গায়কোয়াড ও সন্দীপ গায়কোয়াড নামে চারজনকে। চক্রটির সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কী-না তা খতিয়ে দেখছে রাজ্যটির পুলিশ।

আস্থা/এস.এস

ট্যাগস :

ভারতে করোনা টিকার শিশিতে প্যারাসিটামল!

আপডেট সময় : ০২:৪০:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১