ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

ভারতে পাচারের সময় স্বর্ণের বারসহ যুবক আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৩৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • / ১০৮৮ বার পড়া হয়েছে

ভারতে পাচারের সময় স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোল প্রতিনিধিঃ

বেনাপোলের গোগা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১ কোটি ৭৯ হাজার টাকা মূল্যের ৯পিচ স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

আটক মনিরুল হোসেন (২৪) শার্শা উপজেলার সীমান্তবর্তী কালিয়ানী গ্রামের শামছুর রহমানের ছেলে।

আজ বুধবার (৩ জানুয়ারী) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার জানান, মঙ্গলবার দুপুরে সীমান্ত পিলার ১৭/৭এস এর ৪২ আর পিলার হতে আনুমানিক এক কিমি বাংলাদেশের অভ্যন্তরে গোগা কলেজের সামনে থেকে স্বর্ণের বারসহ পাচারকারী মনিরুল হোসেনকে আটক করা হয়।

বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে গোপন এমন সংবাদে গোগা বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। পরে কলেজ রোডে অবস্থান কালে অটোভ্যানে করে একজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের দিকে যেতে দেখা যায়। এ সময় তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয়।পরে তার দেহ তল্লাশি করে জ্যাকেটের পকেটে অভিনব কৌশলে কস্টেপ মোড়ানো অবস্থায় লুকিয়ে ৯টি স্বর্ণের বার পাওয়া যায়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ২২ গ্রাম। যার বাজার মূল্য ১ কোটি ৭৯ হাজার টাকা।

এ ব্যাপারে আটক ব্যক্তিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে এবং সোনার চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে বলে বিজিবি জানান।

ট্যাগস :

ভারতে পাচারের সময় স্বর্ণের বারসহ যুবক আটক

আপডেট সময় : ০৯:৩৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪