ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মব করে খনিজ বালি চুরি ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা

Astha DESK
  • আপডেট সময় : ১০:৫১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / ১০০৫ বার পড়া হয়েছে

মব করে খনিজ বালি চুরি ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুরে ইউপি সদস্যের নেতৃত্বে ‘মব’ করে খনিজ বালি চুরির ঘটনায় ৬ জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার বিকেলে মামলাটি দায়ের করেন সুনামগঞ্জের তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রে প্রেষণে দায়িত্বরত এসআই।

মামলার আসামিরা হলেন, তাহিরপুরের উত্তর বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের মৃত একলাছ মিয়ার ছেলে স্থানীয় ইউপি সদস্য মোসাহিদ হোসেন রানু, তার সহযোগি উত্তর বড়দল ইউনিয়নের মাণিগাঁও গ্রামের ছাদেক মিয়ার ছেলে হাসান আলী। মামলায় ৩ থেকে ৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এসময় জব্দ করা হয়েছে ৪ লাখ ৮ হাজার টাকা মুল্যের ২’শ ঘনফুট চুরি করার খনিজ বালি বোঝাই একটি ষ্টিল বডি (ইঞ্জিন চালিত) ট্রলার।

মামলা সুত্রে জানা গেছে, সোমবার ভোররাতে সুনামগঞ্জের তাহিরপুরের ইজারাবিহিন মাণিগাঁও শিমুল বাগানের সম্মুখে পাটলাই নদীর উৎসমুখ থেকে ইউপি সদস্য মোশাহিদ হোসেন রানুর নেতৃত্বে শতাধিক শ্রমিক নিয়োজিত করে দেশীয় অস্ত্রে দেখিয়ে ‘মব’ তৈরি করে ৭ থেকে ৮ টি ট্রলারে করে খনিজ বালি চুরি করা হয়।

তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত এসআই আব্দুল কাইয়ুম খান জানান, খনিজ বালু লুটের খবর পেয়ে ফোর্স নিয়ে ধাওয়া করে বালি বোঝাই একটি ট্রলার জব্দ করার পর ইউপি সদস্য রানু, হাসান তাদের লালিত দলবল নিয়ে পালিয়ে যায়।

তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সালাউদ্দিন মোল্লা জানান, একাধিক সংঘর্ষে জড়িত, গত ৩-৪ মাস ধরে মাণিগাঁও শিমুল বাগানের সম্মুখে থাকা ইজারাবিহিন পাটলাই নদীর উৎস মুখ থেকে খনিজ বালি চুরি করা হচ্ছে। ওই ইউপি সদস্যের বিরুদ্ধে সংঘর্ষ, খনিজ বালি চুরি, ভূমি দখল, পরিবেশ অধিদপ্তরের মামলাসহ কমপক্ষে ২৩টি মামলা আদালতে বিচারাধীন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

মব করে খনিজ বালি চুরি ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা

আপডেট সময় : ১০:৫১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬