ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত-৭

Astha DESK
  • আপডেট সময় : ০৪:২৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / ১০০৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত-৭

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের ৪ জন রয়েছেন।

আজ শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে আকুয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ঢাকাগামী ‘রাজীব পরিবহন’-এর একটি বাস দুপুরে আকুয়া বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মুক্তাগাছাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ ৭ জন নিহত হন।

ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল জানান, নিহত সাতজনের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা জামালপুর সদর উপজেলার দড়ি হামিদপুর গ্রামের বাসিন্দা এবং একই পরিবারের সদস্য।

নিহতরা হলেন—মাকসুদ আলীর স্ত্রী রাশিদা (৭০), তাঁর ছেলে মোস্তফা খন্দকার হোসেন (৫০), পুত্রবধূ মর্জিনা (২৫) ও নাতি মিয়ান (৫)। নিহত অপর ৩ জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার শিকার বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত-৭

আপডেট সময় : ০৪:২৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬