ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

মাইকিং করে ইলিশ মাছ বিক্রি, কেজি মাত্র ৩শ টাকা

Astha DESK
  • আপডেট সময় : ০৩:১৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
  • / ১২৬৩ বার পড়া হয়েছে

মাইকিং করে ইলিশ মাছ বিক্রি, কেজি মাত্র ৩শ টাকা

স্টাফ রিপোর্টারঃ

গত দুই দিন ধরে দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরে মাইকিং করে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। ২৫০-৩০০ গ্রাম ওজনের ইলিশ ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম কম হওয়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের লোকজনের ভিড় জমছে ইলিশের দোকানে।

সরেজমিনে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পৌরশহরের মাছবাজারে গিয়ে দেখা যায়, ইলিশ মাছের আমদানি বেশি হলেও ক্রেতার অভাবে পড়ে থাকছে মাছ। এতে পচন ধরাসহ আর্থিক লোকসানের হাত থেকে রেহাই পেতে পৌর বাজারের মাছ ব্যবসায়ীরা দাম কমিয়ে মাইকিং করে বিক্রি করছেন ছোট আকারের ইলিশ মাছ। তবে এক কেজি ওজনের ওপরের ইলিশ মাছ প্রতি কেজি ১ হাজার ২শ থেকে ১ হাজার ৪শ টাকায় বিক্রি হচ্ছে।

গৃহবধূ শিরিন আক্তার বলেন, এমনিতেই ইলিশের দাম অনেক বেশি থাকে। এজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও ইলিশ মাছ কিনে খাওয়া যায় না।

রিকশা ভ্যানচালক আফজাল হোসেন বলেন, মাইকিং শুনে যাত্রী পরিবহন করেই যা আয় হয়েছে, তাই দিয়ে ইলিশ মাছ কিনতে চলে এসেছি। এক কেজি ২শ গ্রাম ওজনের চারটি ইলিশ মাছ কিনে বাড়ি ফিরছি।

মাছ ক্রেতা রেজাউল আলম বলেন, গত বছরের তুলনায় এ বছর ইলিশের দাম একটু বেশি। তবে কম দামে বিক্রি করায় সব শ্রেণির ক্রেতার পক্ষে ইলিশ কেনা সহজ হয়েছে।

ইলিশ মাছ ব্যবসায়ী আমিনুল ইসলাম ও আব্দুল জব্বার বলেন, বর্তমানে ইলিশের আমদানি বেশি হওয়ায় এবং ক্রেতা না পাওয়ার কারণে দাম কমিয়ে মাইকিং করে ইলিশ বিক্রি করতে হচ্ছে।

যে মাছ ৩শ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে, অন্য সময়ে একই মাছ ৫শ থেকে ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে বড় ইলিশ যেগুলোর ওজন এক কেজির ওপরে সেগুলো দাম ১ হাজার ২শ থেকে ১ হাজার ৪শ টাকা। বড় মাছের স্বাদ বেশি হওয়ায় দামও বেশি।

ট্যাগস :

মাইকিং করে ইলিশ মাছ বিক্রি, কেজি মাত্র ৩শ টাকা

আপডেট সময় : ০৩:১৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩