শিরোনাম:
মাগুরার মহম্মদপুরে যুবকের ঝুলন্ত লাশ
Doinik Astha
- আপডেট সময় : ০৩:৪৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
- / ১০৭৪ বার পড়া হয়েছে
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের হাসপাতাল পাড়ায় আব্দুর রশিদ ফকিরের বাড়ির ভাড়াটিয়া ল্যাব এইড ফার্মায় কর্মরত এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
মোঃ সাগর হোসেন ওরফে ইনজয় (২০) গত ১০/১২ দিন আগে ওই বাড়িতে একটি কক্ষ ভাড়া নেন। বুধবার সকালে বাড়ির লোকজন। তার ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে লোকজন ডাকাডাকি করতে থাকে। পরে জানালার পাশ দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সে ১ এপ্রিল ল্যাব এইড ফার্মাসিটিক্যাল কোম্পানিতে মহম্মদপুরে এমপি হিসেবে যোগদান করেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ শৈলকুপা এলাকায়।






















