ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদরাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর

Astha DESK
  • আপডেট সময় : ০১:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / ১০২৪ বার পড়া হয়েছে

মাদরাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর

আস্থা ডেস্কঃ

রাজধানীর টঙ্গীতে ৭ বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে আটক মাদরাসার ভাইস প্রিন্সিপাল মোসলিম উদ্দিনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার (২৫ অক্টোবর) আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় অভিযুক্ত শিক্ষককে আটক করে আদালতে পাঠানো হয়। বৃহস্পতিবার গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শিশুটির জবানবন্দি রেকর্ড করে।

পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর সোমবার টঙ্গীর ওই মাদরাসার নিচতলার সিঁড়িতে প্রথম শ্রেণির ছাত্রীটিকে যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগ করেছে তার পরিবার। ঘটনার পর শিশুটি মাদরাসায় যেতে চাইছিল না। পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে প্রথমে সে কিছু বলেনি। পরে মা-বাবার জিজ্ঞাসাবাদে ঘটনার কথা জানায়।

এরপর ২১ অক্টোবর দুপুরে শিশুটির স্বজনেরা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনও সেখানে জড়ো হন। এ সময় শিক্ষককে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার তদন্তে পুলিশ মাদরাসা পরিদর্শন করে সিসিটিভি ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পাশাপাশি ঘটনার সময় উপস্থিত ব্যক্তিদের বক্তব্যও নেয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে তদন্ত এখনও চলমান।

আস্থা/এমএইচ

ট্যাগস :

মাদরাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর

আপডেট সময় : ০১:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬