ঢাকা ০২:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মানবতাবিরোধীর অভিযোগে কামরুল-মেননের বিচার শুরু

Astha DESK
  • আপডেট সময় : ১২:৪৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ১০৩৩ বার পড়া হয়েছে

মানবতাবিরোধীর অভিযোগে কামরুল-মেননের বিচার শুরু

স্টাফ রিপোর্টার

আওয়ামীলীগ সরকারকে ক্ষমতা থেকে হটানোর আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিচার শুরু হচ্ছে আজ।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেয়।

এর আগে গত ৯ জুন বিচার শুরু হওয়ার কথা থাকলেও প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের দিন ধার্য করা হয়। ৩০ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় কামরুল ও মেননের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। তারা আওয়ামী লীগ সরকার ও ১৪ দলীয় জোটের শীর্ষ পদে থেকে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহার এবং কারফিউ জারির প্ররোচনাসহ ধারাবাহিক ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ প্রসিকিউশনের।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

মানবতাবিরোধীর অভিযোগে কামরুল-মেননের বিচার শুরু

আপডেট সময় : ১২:৪৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬