ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’ Logo পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত-৩

মানিকগঞ্জে সাবেক ইউপি সদস্য আশরাফ হত্যায় নারীসহ ৫ জনের ফাঁসি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:৪৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
  • / ১০৯৩ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ:

মানিকগঞ্জে সাবেক ইউপি সদস্য আশরাফ আলী হত্যা মামলায় নারীসহ পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহানা হক সিদ্দীকা আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মঞ্জুর রহমান, মোয়াজ্জেম হোসেন, বাবুল মিয়া, আজিজুল হক ও ফেলি বেগম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আফসারুল ইসলাম মনি জানান, ২০১৩ সালে ১৮ জুন বিকেলে ঘিওর উপজেলার ফুলহারা গ্রামে সাবেক ইউপি সদস্য আশরাফ আলীকে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেন।

ঘটনার পরদিন চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান আশরাফ আলী। পরদিন ১৯ জুন নিহতের ভাই মনসুর আলম বাদী হয়ে ২৫ জনকে আসামিকে ঘিওর থানায় হত্যা মামলা দায়ের করেন।

২০১৪ সালে ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাসমত আলী ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।আদালতে বিচারক ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়া পাঁচজনের মৃত্যুদণ্ড ও  অভিযোগ প্রমাণ করতে না পারায় ১৩ জনকে বেকসুর খালাস দেন।

ট্যাগস :

মানিকগঞ্জে সাবেক ইউপি সদস্য আশরাফ হত্যায় নারীসহ ৫ জনের ফাঁসি

আপডেট সময় : ১২:৪৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১