মানিকছড়িতে ফাঁসি দিয়ে শিশুর আত্মহত্যাঃ
- আপডেট সময় : ০৪:২১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ১১১৮ বার পড়া হয়েছে
মানিকছড়িতে ফাঁসি দিয়ে শিশুর আত্মহত্যাঃ
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় মোঃ ইয়াছিন আরাফাত বাবু (১১) নামের মাদরাসার এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ সোমবার (১ মার্চ) দুপুরে নিজ বাড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের তুলাবিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পিতা এলাকার মোঃ মুনছুর আলী একজন ট্রাকটার চালক, মা- গৃহিণী, ছেলেকে মানিকছড়ি দারম্নসুন্না হাফিজিয়া মাদরসা ও এতিমখানার ছাত্র, নিহতের পিতা জানান মাদ্রাসায় যেতে অনিহা প্রকাশ করলে পিতা-মাতা তাকে বকাঝকা করেন। এতে রাগে ক্ষোবে মা-বাবার অবর্তমানে গলায় ফাঁস দিয়ে নিজ ঘরের আত্মহত্যা করে। এক পর্যায়ে তার কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে ডুকে দেখতে পায় গলায় ফাস দিয়ে ঝুলে আছে। পরে স্থানীয়দের সহায়তা তাকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।
মানিকছড়ি থানার ওসি আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
























