মিরপুরে পুলিশের অভিযানে আটক-২৮
- আপডেট সময় : ০১:৩৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / ১০১৯ বার পড়া হয়েছে
মিরপুরে পুলিশের অভিযানে আটক-২৮
স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ২৮ জনকে আটক করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার (১ জুন) মিরপুর মডেল থানা পুলিশ সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক, চুরি বা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৮ জনকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ মিলন (৩৫), মোঃ শাওন (৩১), মোঃ দীন ইসলাম (৪২), মোঃ আলম (৪০), মোঃ আলি হোসেন (৪০), মোঃ আবরার আবির (২১), মোঃ রাজিব হোসেন (৩২), মেহেদি হাসান (২৯), আরিফুল ইসলাম (২৪), মাহমুদুল হাসান (২৪), দেলোয়ার হোসেন (৩০), মোঃ রানা (৩৬), মোঃ সাগর ইসলাম (২৭), মোঃ খোরশেদ আলম (২৮), হাবিবুর রহমান (২৮), শাহাদত হোসেন (১৯), মোঃ সোহাগ (৪০), ইব্রাহিম কালু (২০), রাসেল (১৮), মো. রাকিব (২০), ফয়সাল মিয়া (২০), তানভীরুল ইসলাম (২০), রিমন রায়হান (১৮), মোঃ আমিনুল ইসলাম (৪৪), এ কে এম আশরাফ সিদ্দিকী (৪২), মোঃ ইউসুফ আলী (৪১), মোঃ তুহিন হোসাইন (৩০) ও মোঃ রিপন (২৮)।
মিরপুর মডেল থানা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক আস্থা/এমএইচ









